spot_img

স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখুন: জয়

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২১ অক্টোবর, ২০১৭ ।

প্রধানমন্ত্রীপুত্র ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জয় বলেছেন, আওয়ামী লীগ আট বছর ক্ষমতায় আছে তাতেই দেশের কী পরিমাণ উন্নতি দেখুন। বাংলাদেশ উন্নত দেশ হবে আওয়ামী লীগ যদি আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির মধ্যে দেশপ্রেম নেই তাই তারা ক্ষমতায় গেলে দেশ আরও পেছনে যাবে।

মালয়েশিয়ার উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া তাদের স্বাধীনতার স্বপক্ষের শক্তির দলটিকে টানা ২০ বছর ক্ষমতায় রেখেছে। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত স্বাধীনতার স্বপক্ষে থাকা দলটি ১৬ বছর ক্ষমতায় থেকেছে। আর সেটাও বিচ্ছিন্নভাবে।

তিনি বলেন, ২০০৮ সালের আগে বিশ্ব বাংলাদেশকে চিনত জঙ্গিবাদের দেশ হিসেবে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটি দেশকে আওয়ামী লীগ এখন বিশ্বের সেরা ১১ অর্থনীতির দেশের কাতারে এনেছে। এই উন্নয়নের ধারা ধরে রাখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হবে। কারণ যারা স্বাধীনতার বিরোধীতা করেছে তাদের দেশপ্রেম থাকে না।

এ অনুষ্ঠানে সিআরআইয়ের অন্যতম ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দীকী ববি, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা তরুণদের উদ্দেশ্যে বলেন, তারাই জাতির ভবিষ্যৎ নেতা। স্বাধীনতার চেতনাকে তাদের বুকে ধারণ করতে হবে। এই চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

সুশীল সমাজের সমালোচনা করে জয় বলেন, সুশীল সমাজের কিছু লোক আছে, যারা ছবি তুলে বিদেশে বাংলাদেশকে দেখিয়ে এনজিওর নামে টাকা আনতো। এটা ছিল তাদের ব্যবসা। তারা কি প্রতিবন্ধীদের জন্য কোনও কাজ করেছে? তারা কি মেয়েদের ফুটবল খেলা শিখিয়েছে? তারা তো টাকা বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু করতে পারবে এটা কেউ কল্পনা করতে পারেনি। বিশ্বব্যাংকও এমনটা ভাবতে পারেনি। তারা ষড়যন্ত্র করেছিল। মনে করেছিল, বাংলাদেশ বসে যাবে। তাদের কাছে গিয়ে হাত-পা ধরবে। কিন্তু তারা বুঝতে পারেনি, যারা যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করতে পারে, তারা কারও কাছে মাথা নত করে না।

রোহিঙ্গাসহ নানা ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যুবসমাজকে সামাজিক উন্নয়নে কাজ করারও আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ