spot_img

ঠাকুরগাঁওয়ে আইনকে অমান্য করে বাড়ি নির্মাণ !

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২১ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে তফশীল বর্ণিত নালিশী জমিতে বিজ্ঞ আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি এলাকার প্রভাবশালী ব্যক্তি প্রফুল্ল কুমারের স্ত্রী রেবা রানী রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মান করছেন বলে এলাকার অনেকে জানিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের আকলিমা বেগমের কাছে সাড়ে ২৩’শতক জমি নীলকান্ত বর্মন খরিদ করেন। নীলকান্ত বর্মন মারা যাওয়ায় উক্ত জমি তার সন্তান দীলিপ কুমার বর্মন ও ধীমান চন্দ্র বর্মন ভোগদখল করেন আসছে। পরবর্তীতে দীলিপ নি:সন্তান অবস্থায় মারা যাওয়ার পর ভাই ধীমান চন্দ্র ওই জমির সাড়ে ১১ শতকসহ আরো ২ শতক জমি ক্রয় মূলে নিজ স্ত্রী স্বরদিনী রানী ও তার নামে দলিল করে নেয়।

এ নিয়ে দীর্ঘদিন যাবত সাড়ে ২৩ শতক জমি পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয় যা আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি ৬ অক্টোবর নালিশী জমি দখলে নেওয়ার চেষ্টা করে প্রফুল্ল কুমার বর্মন ও তার স্ত্রী রেবা রানী। এ সময় তারা নালিশী জমিতে বিজ্ঞ আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মানের চেষ্টা করে। পরে প্রমথ কুমার বর্মন ও জ্যোতিষ চন্দ্র রায় বাধাঁ দিলে তারা সরে যায়।

উক্ত জমি জোর পূর্বক দখলের ঘটনায় প্রমথ কুমার বর্মন ও জ্যোতিষ চন্দ্র রুহিয়া থানায় প্রফুল্ল বর্মন ও তার স্ত্রী রেবা রানী’র নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী প্রমথ কুমার বর্মন ও জ্যোতিষ চন্দ্র জানান, তফসিলকৃত নালীশি জমি নিয়ে আমাদের সাথে প্রফুল্ল বর্মন ও তার স্ত্রী রেবা রানী’র আদালতে মামলা চলছে। আদালত উভয় পক্ষকে বর্ণিত নালিশী জমিতে বিজ্ঞ আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু তারা প্রভাব দেখিয়ে উক্ত জমি দখল করে বাড়ি নির্মান করার চেষ্টা করছে। প্রফুল্ল বর্মন ও তার স্ত্রী রেবা রানী জানান, আদালতে ওই জমি নিয়ে মামলা চলছে সত্য কিন্তু ক্রয়মূল্যে জমি’র আমরাই দাবির। তাই বাড়ি নির্মানের জন্য কাজ করছি। রুহিয়া থানার এসআই মাহবুবুর রশীদ জানান, নালিশী জমিতে আদালতের নোটিশ অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যা উভয় পক্ষকে আমি নিজে গিয়ে অবগত করেছি। ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনায় বসা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ