spot_img

সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সভানেত্রী।

এসময় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়। সমাবেশের সভাপতিত্ব করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সঞ্চালনায় রয়েছেন রামেন্দ্র মজুমদার ও ডা. নুজহাত চৌধুরী।
সাড়ে চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, সেই ১৯৭১ সালের ৭ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

এই সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ পথ দিয়ে সুসজ্জিত পোশাকে মিছিল নিয়ে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা। উপচে পড়া ভিড় এখন সমাবেশস্থলে। এরই মধ্যো কানায় কানায় ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান ছাপিয়ে মানুষ ছড়িয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও।

নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ