spot_img

প্যারাডাইস কেলেঙ্কারির তালিকায় আব্দুল আউয়াল মিন্টুর নাম

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

বারমুডাভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া প্যারাডাইস পেপার্সখ্যাত গোপন নথিতে বিদেশে গোপনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের তালিকায় উঠে এসেছে ১০ বাংলাদেশির নাম।

তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, স্ত্রী নাসরিন ফাতিমা আউয়াল এবং তিনপুত্র তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার মোহাম্মদ আউয়াল। আরও রয়েছেন তাজওয়ারের অভিভাবক হিসেবে আব্দুল আওয়াল মিন্টুর নাম।

এছাড়া রয়েছেন ফয়সাল চৌধুরী, ফরিদা মুঘল, শহীদ উল্লাহ এবং সামির আহমেদের নাম।

তালিকায় রয়েছে ব্রুমার্স এন্ড পার্টনার্স কোম্পানির নামও।

আউয়াল-তাবিথ মো.-এর বিবরণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাম দেখানো হয়েছে। প্রতিষ্ঠান হিসাবে দেখানো হয়েছে এনএফএম এনার্জি লিমিটেড-এর নাম। ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে মাল্টিমোড লিমিটেড, অ্যাঙ্কর টাওয়ার, ১০৮ বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা, বাংলাদেশ। আউয়াল-তাফসির মোহাম্মদ-এর বিবরণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাম দেখানো হয়েছে।

এখানে দুটি ঠিকানা দেখানো হয়েছে। এর একটি হচ্ছে মাল্টিমোড লিমিটেড, অ্যাঙ্কর টাওয়ার, ১০৮ বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা, বাংলাদেশ। অন্য ঠিকানাটি হচ্ছে ৭১ গুলশান অ্যাভিনিউ, ঢাকা, বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ‘ICIJ’-এর তদন্তে এ পর্যন্ত ৫ লাখ ২০ হাজারের বেশি তথ্য ফাঁসের ধারাবাহিকতায় নতুন এ তথ্য বেরিয়ে এসেছে।

পানামা পেপারস কেলেঙ্কারির রেশ না কাটতেই নতুন করে প্রকাশিত প্যারাডাইস পেপারসের এসব তথ্যে এরইমধ্যে ব্রিটেনের রানী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জনসম্মুখে এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ