ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যা চলাকালীন ও পুনর্বাসন পর্যন্ত আওয়ামী লীগ এবং সরকার বন্যার্ত মানুষের পাশে থাকবে।
কোন ত্রাণ সংকট নেই উল্লেখ করে মন্ত্রী আরো বলেন বিএনপি নেতারা বন্যা নিয়ে ঘোলা পানিতে রাজনীতি করার পায়তারা করছে। বন্যায় যারা ক্ষতিগ্রস্থ্য হয়ে ঘর-বাড়ি হারিয়েছেন তাদের এখন ও ভবিষতেও সহযোগিতা করা হবে। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়-তাদের সার্হায্য করে। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি।
সরকারের হাতে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। তা বিতরণেরও সক্ষমতা রয়েছে। কাজেই ত্রাণ নিয়ে কোনও প্রকার ঘাটতি অথবা গাফেলতি হবে না। তবে কোথাও কোনও অনিয়ম হলে তা সহ্য করা হবে না।
উত্তরাঞ্চলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নীলফামারীর সৈয়দপুর শহরের স্টেডিয়ামের কুন্দল এলাকায় ত্রাণ বিতরন কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা লোক দেখানো ফটোসেশনের জন্য দুর্গত এলাকায় আসেনি। বন্যায় যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্থ শেখ হাসিনার সরকার তাঁদের সকলকেই পূণর্বাসিত করবে।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ দিয়েছেন। তিনি তাঁকে উদ্দেশ্য করে বলেন, মৌনতায় সম্মতির লক্ষণ। সুগ্রিম কোর্টের রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ বলা হলেও তিনি এ ব্যাপারে প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানাননি। এজন্য তাঁকে ধন্যবাদ দিচ্ছি। বন্যার ভয়াবহ রুপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্মরণকালের নজিরবিহীন বন্যায় আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার পরবর্তী সময়ে অনেকেই এসেছেন দুর্গত এলাকায়। তাঁরা ভাষন দিয়েছেন তালি পাওয়ার আশায়। কিন্ত তাঁদের হাত ছিল খালি। বণ্যার্তরা কিছুই পায়নি। বন্যায় ক্ষতিগ্রস্থরা পূণর্বাসিত না হওয়া পর্যন্ত আমরা তাঁদের পাশে থাকবো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রেসিডিয়াম সদস্য বাবু সতিশ চন্দ্র রায়, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ,পুলিশ সুপার জাকির হোসেন খান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন সরকার প্রমুখ।


























