spot_img

উত্তর কোরিয়াকে জবাব দিতে প্রস্তুত’, হুঁশিয়ারি আমেরিকার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

 

জাপান, গুয়াম অথবা দক্ষিণ কোরিয়ার দিকে উত্তর কোরিয়া মিসাইল হামলা করলে আমেরিকা তার যোগ্য জবাব দেবে বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী রেক্স টিলরসন ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্টিভ বেনন জানিয়েছেন উত্তর কোরিয়ার বিভিন্ন পদক্ষেপ এবং উচ্চাকাঙ্খার কোনও সামরিক সমাধান নেই৷ সাম্প্রতিককালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার হামলার যথাযোগ্য জবাব দিতে প্রস্তুত আমেরিকা ৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, জাপানের বিদেশমন্ত্রী তারো কোনো এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনডেরার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে টিলরসন জানান, উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনও হামলার জন্য তৈরি আমেরিকা৷ তিনি এও স্পষ্ট করে দেন যে, শক্তি প্রদর্শন আমেরিকার কাছে প্রধান এবং প্রথম পদক্ষেপ না হলেও, আমেরিকা তার দিক থেকে সম্পূর্ণরূপে তৈরি৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ