spot_img

হজ ভিসা আবেদনের সময় বাড়ল ২ দিন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

 

বাংলাদেশের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করার সময় বাড়িয়েছে সৌদি আরব।

যারা এখনও আবেদন করেননি, শনিবারও তাদের আবেদন গ্রহণ করা হবে। হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

“আমাদের ভিসা আবেদনের মেয়াদ গতকাল শেষ হয়ে গিয়েছিল। আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তারা জানিয়েছে শনিবারও আবেদন নেবে।

“তবে রোববার তারা আবেদন নেবে না এমন কথা বলেনি। এতে আমরা ধরে নিয়েছি, তারা আমাদের আবেদন গ্রহণ করেছে।”

বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২২ হাজার ৯৯৮ হজযাত্রীর মধ্যে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার ৫৪২ জন। এর মধ্যে ভিসা হয়েছে এক লাখ ১৯ হাজার ৪১০টি।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ