spot_img

কক্সবাজারে মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

কক্সবাজারের চকরিয়ায় থেকে মস্তকবিহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের বালুরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।

নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বখতিয়ার বলেন, সকালে স্থানীয়রা ওই মৃহদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“ লাশটি মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মস্তকের সন্ধান মেলেনি।”

ওসি জানান, নিহত যুবকের গায়ের রং কালো, মুখে দাঁড়ি এবং পরনে ফুল জিন্স প্যান্ট ও ফুলহাতা সাদা চেক শার্ট রয়েছে। তবে মস্তক ছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। মস্তকের সন্ধানে পুলিশ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ