spot_img

খালেদা জিয়া বিদেশে বসে বন্যার্তদের জন্য মায়াকান্না করছেন : নাসিম

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

বিএনপির কোন নেতা-কর্মী বন্যার্তদের পাশে নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে বসে বন্যা দুর্গতদের নিয়ে শুধু মায়াকান্না করছেন।
মোহাম্মদ নাসিম আজ শুক্রবার তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা শুধু জনগণের সম্পদই লুট করেননি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ নিয়েও তামাশা করেছেন।

তিনি বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেত্রী টুইটারে এবং নেতারা ঢাকায় বসে বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নির্বাচন ভন্ডুল করার চক্রান্তে মেতে ওঠেছে। দেশে ও বিদেশে ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে হাওয়া ভবন সৃষ্টি করেছিল। বিএনপির আমলেই জঙ্গী উত্থান হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে জঙ্গী দমন করেন। দেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে কাজীপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ