spot_img

ভূয়া জন্মদিন পালন করে জাতির পিতার প্রতি অশ্রদ্ধা ও বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন খালেদা জিয়া : ইনু

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৮ আগষ্ট, ২০১৭ ।

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে বেগম জিয়ার মেনে না নেয়ার সমালোচনা করে বলেন, তিনি ভূয়া জন্মদিন পালন করে জাতির পিতার প্রতি অশ্রদ্ধা ও বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন।

তিনি বলেন, ’৭১ সালে পাক বাহিনী ও তাদের দালালদের সংগঠিত গণহত্যার বিষয়টি আড়াল এবং যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সাথে সঙ্গিত্ব রক্ষা করে বেগম খালেদা জিয়া নিজেকে গণতন্ত্র, সংলাপ, নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন।

হাসানুল হক ইনু আজ শুক্রবার বিকেলে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুবজোট আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য সদ্যপ্রয়াত আমির হোসেন বাচ্চুর স্মরণে এ শোক সভার আয়োজন করা হয়।

জাতির মীমাংসিত বিষয়গুলো আর কখনোই অমীমাংসিত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করতে হলে সব রাজনৈতিক কর্মীকে মুক্তিযুদ্ধসহ জনগণ-সম্পৃক্ত ঐতিহাসিক গণআন্দোলনের মধ্যদিয়ে মীমাংসিত বিষয়গুলো মেনে নিতে হবে।

যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এ শোক সভায় জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ও রুগী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম লিটু, জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, সদস্য আজিজুর রহমান, এ বি এম জাকিরুল হক টিটন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ বক্তৃতা করেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা পাকিস্তান ও সামরিক শাসনের জঞ্জাল বুক আগলে রক্ষা করতে চাইছে তারা বাংলাদেশ ও গণতন্ত্রের ঘোর শত্রু। এরা বাংলাদেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেই চলেছে, সুযোগ পেলেই বাংলাদেশ ও গণতন্ত্রর উপর ছোবল মারছে।
তিনি সকল চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘জাসদের নেতা-কর্মীরা বাংলাদেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে কখনই আপষ করেনি, ভবিষ্যতে করবে না।’

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ