spot_img

সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ শাখার প্রথম সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার প্রথম সভা আজ মঙ্গলবার (৭ নভেম্বর ২০১৭ খ্রি:) সন্ধায় ৫১/ এ থানার ঘাট, জুবলী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি আমিনুল হাসানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহ-সভপিতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, সিব্বির আহমেদ লিটন, ইয়াজদানী কোরায়শী কাজল, যুগ্ম সাধারন সম্পাদক অহনা নাসরিন, অহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরজাহান পারভীন, দপ্তর সম্পাদক আবুল মুনসুর, জন সমাজসেবা সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, নারী সম্পাদক নূরুন্নাহার রোজী, আইন ও মানবাধিকার সম্পাদক এম রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রতন, সদস্য নিবেদিতা শেলী, নিবেদিতা শেলী, ভাস্কর সেন গুপ্ত টিটুল, মো. চান মিয়া, সৈয়দা সেলিমা আজাদ, সবুজ রহমান, বাবলী আকন্দ, রজত কান্তি দেবনাথ, চান মিয়া ফকির ।

এসময় সংগঠনের কার্যক্রমকে আগামী দিনে গতিশিল করার লক্ষে মুক্ত আলোচনাসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা হয়। পাশাপাশি নব গঠিত বিভাগীয় শহরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ