spot_img

সন্দীপের সঙ্গেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে করিশ্মা কাপুর?

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে গেল করিশ্মা কাপুরের বন্ধু সন্দীপ তোশনিওয়ালের। এরপরই কি করিশ্মার গলায় মালা দেবেন তিনি? সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে।

জানা যাচ্ছে, স্ত্রী আরশিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সন্দীপের। আর তারপর থেকেই করিশ্মার সঙ্গে আরও বেশি করে দেখা যাচ্ছে তাঁকে। তার জেরেই ছড়াচ্ছে গুঞ্জন। শোনা যাচ্ছে, শিগগির করিশ্মার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ। তবে কবে নাগাদ ওই ব্যবসায়ীর সঙ্গে করিশ্মার বিয়ে হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এদিকে করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। কিন্তু, সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও, করিশ্মা কিন্তু বিয়ের পিঁড়িতে বসেননি। দুই সন্তানকে নিয়ে বেশ ভালো আছেন এবং সময় মত জীবনের সব সিদ্ধান্ত নেবেন বলেও সম্প্রতি মন্তব্য করেন করিশ্মার বাবা রণধীর কাপুর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ