spot_img

সংগ্রামী ছাত্রলীগ নেতা জাফর ইকবাল জাফু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫(সদর) আসনের ‘নৌকার মাঝি’র অন্যতম দাবীদার

ময়মনসিংহ ব্যুরো  , জনতারআদালত.কম । ১৫ অক্টোবর, ২০১৭ ।

                                              আ.ব.ম. জাফর ইকবাল জাফু

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো জামালপুরেও বিভিন্ন আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রচারণায় মাঠে নেমেছেন। তাই আগামী নির্বাচনকে চ্যালেঞ্জিং মনে করে যোগ্য প্রার্থীর সন্ধানে নেমেছে আওয়ামী লীগ। সকল বিশ্লেষণের পরই চূড়ান্ত হবে কে হচ্ছেন নৌকার মনোনীত প্রার্থী।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতি মধ্যে আগামী সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনি আসনে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসছে ধরে নিয়ে নির্বাচনি ছক করছে আওয়ামী লীগ। কয়েক দফা জরিপের রিপোর্ট এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে আওয়ামী লীগ দলিয় শতাধিক সংসদ সদস্য নিজ নিজ এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন। এমনকি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে খারাপ খবরের শিরোনাম হয়েছেন। এ ক্ষেত্রে একাদশ সংসদ নির্বাচনে নতুন নেতৃত্ব চলে আসতে পারে বেশিরভাগ আসনেই।

সূত্রমতে, ভাল ইমেজের সাহসী, ত্যাগী নেতাদের দিকে দৃষ্টি থাকবে দলটির হাইকমান্ডের।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫(সদর) নির্বাচনী এলাকায় নৌকার মাঝির অন্যতম দাবিদার হলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আ.ব.ম. জাফর ইকবাল জাফু ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিনিয়ত এলাকার সর্বত্র তাঁর পক্ষে গণজাগরণের চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিন একাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরছেন এবং নৌকায় ভোট চাচ্ছেন।

https://youtu.be/EasYszGl5Ds

জাফর ইকবাল জাফু  স্কুল জীবনে ১৯৮২ সালে তৎকালীন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পুলিশের এডিশনাল আইজিপি (প্রশাসন) জনাব মোখলেসুর রহমানের তত্ত্বাবধানে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৮২ সালের শেষ দিকে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হিসেবে নির্বাচিত হন। তার দুই বছর পর ১৯৮৪ সালে জেলা ছাত্রলীগের সন্মেলনে তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হন ।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক থাকা অবস্থায় সারা জামালপুরে ছাত্রলীগের রাজনীতিতে তিনি ব্যাপক জোয়ার সৃষ্টি করেন । এর ধারাবাহিকতায় জামালপুরের মোট ১৭টি কলেজের প্রত্যেকটিতে বাংলাদেশ ছাত্রলীগ ফুল প্যানেলে জয়ী হয়। যার পুরস্কার স্বরুপ জনাব জাফর ইকবাল জাফুকে সেসময়কার আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বর্তমান শিল্পমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা জননেতা আমির হোসেন আমু উপস্থিত থেকে ১৯৮৮ সালে জেলা ছাত্রলীগের সন্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করেন । ১৯৮৮ সাল থেকে ১৯৯১ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন ।

ছাত্রলীগের নেতৃত্বের সময় তিনি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আন্দোলনে তাঁকে বেশ কয়েকবার কারাবরণও করতে হয়েছে এবং অসংখ্য মামলার মুখাপেক্ষি হতে হয়েছে । তাঁর নেতৃত্বেই ৯০ এর আন্দোলনে জামালপুরে ছাত্র-সংগ্রাম পরিষদ গঠন করা হয় ।

পারিবারিকভাবেই জনাব জাফর ইকবাল জাফু আওয়ামী রাজনীতিতে অঙ্গাঙ্গীভাবে জড়িত । তাঁর চাচা এডভোকেট মরহুম আব্দুল হাকিম ছিলেন তৎকালীন জামালপুর মহকুমা আওয়ামীলীগের সভাপতি, ছিলেন ১৯৭০ সালে এমএনএ, ১৯৭৩ সালে এমপিএ ও পরিশেষে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাঁকে জামালপুরের গভর্নর হিসেবে মনোনীত করেন । জনাব জাফর ইকবাল জাফু’র বাবা ছিলেন মরহুম আব্দুল মজিদ আকন্দ জামালপুর থানা আওয়ামীলীগের সভাপতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বেশ কয়েকবার জামালপুর সফরকালে জাফর ইকবাল জাফু’র পৈত্রিক বাড়িতে অবস্থান করে এখানকার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন ।

আওয়ামী রাজনীতিতে প্রবেশের পর থেকেই দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ভাষ্যমতে, জামালপুর-৫(সদর) আসনটি আওয়ামী রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ । এ আসনে কালো টাকা দিয়ে নির্বাচন করে কোন ফায়দা পাওয়া যায় না। ঐতিহ্যগতভাবেই এই আসনের জনগণ বঙ্গবন্ধুর ভক্ত, শেখ হাসিনার ভক্ত, নৌকার ভক্ত । সুতরাং, যিনি এই আসনে জনগণের সুখে-দুঃখে থাকবেন, জনগণ এবং আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁকেই নৌকার মাঝি হিসেবে এই আসনের জন্য মনোনীত করবেন ।

জনাব আ.ব.ম. জাফর ইকবাল জাফু  এই সমস্ত গুণাবলীর অধিকারী হিসেবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫(সদর) আসনে নৌকা প্রতিক লাভের জন্য অন্যতম দাবীদার ।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ