spot_img

সুপ্রিম কোর্ট প্রশাসনে রেজিস্ট্রার জেনারেলসহ ব্যাপক রদবদল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ অক্টোবর, ২০১৭ ।

 

সুপ্রিমকোর্টের প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও প্রধান বিচারপতি এসকে সিনহার একান্ত সচিব মো. আনিসুর রহমানসহ সুপ্রিমকোর্টের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার বিকালে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের বদলিকৃত স্থানে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ -৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরূনাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ ও প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা ইসমাঈল হোসেনকে বরগুনাতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির জন্য অনুমোদন দেয়া হয়েছে।

আজ তাদের বদলির অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ