ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে রওনা করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমওতার সঙ্গে যাবেন। এ ছাড়া দলের বেশ কয়েকজন সিনিয়র ও মধ্যম সাড়ির নেতা লন্ডনে যাচ্ছেন। চিকিৎসা শেষ হলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন খালেদা জিয়া ।
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বেশ কিছু দিন তিনি অবস্থান করবেন।
সূত্র আরো জানায়, বিএনপি চেয়ারপারসনের এবারের সফরও দীর্ঘ হতে পারে। সামনে ঈদুল আজহা, এ ঈদ উদযাপন করে দেশে ফিরতে পারেন তিনি।
সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। সেবার তারেকসহ পরিবারের সবার সঙ্গে ঈদ করেই দেড় মাস পর ফিরেছিলেন তিনি। তারেক ও তার স্ত্রী-সন্তানরা ছাড়াও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তানও তখন লন্ডনে ছিলেন।


























