spot_img

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো , জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

 

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় এক ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার আরেক স্বদেশি সহপাঠীকে।

 নিহত ছাত্র হলেন, ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের আসিফ শেঠ (২৬)। একই ব্যাচের অপর ছাত্র উইলিয়ামসন সিং (২৫)। দুজনই ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ি থেকে আসিফ শেঠ নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উইসন সিং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিক্যাল লিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ  বলেন, ইউএসটিসির আরেক ভারতীয় ছাত্র নিরাজ গুরু রাত সোয়া ১টার দিকে ওই দুজনকে হাসপাতালে আনেন। নিরাজ তার স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে আসিফ ও উইলসনের পাশের কক্ষে থাকেন।তিনি আরো বলেন, ‘নিরাজ বলেছে, আসিফ ও উইলসন রাত সাড়ে ১১টার দিকে তাদের কক্ষে মদ্যপান করছিল। ১২টার দিকে ওই কক্ষ থেকে শব্দ পেয়ে তিনি কক্ষটি খোলার চেষ্টা করেন। কিন্তু কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এক পর্যায়ে তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে উইলসনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তিনি স্ত্রীকে নিয়ে উইলসনকে নিচে নামান। এ সময় আসিফকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে নিরাজ জানিয়েছেন। ‘

কীভাবে এ হত্যাকাণ্ড ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান আকবর শাহ থানার এসআই জসিম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ