spot_img

রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর: এরশাদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

রাজনীতিতে জাপা (জাতীয় পার্টি) এখন ফ্যাক্টর বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।

মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় এরশাদের এলাকা উত্তরাঞ্চলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক প্লাবনে পানিতে ভেসেসহ নানাভাবে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক।

ত্রাণ তৎপরতা নিয়ে সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, “সরকারের ত্রাণ তৎপরতা দেখিনা আমি। সরকারকে ঢাকা থেকে বের হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।”

ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করার কথা জানিয়ে এইচ এম এরশাদ বলেন, ‘আমরা এককেন্দ্রিক সরকার থেকে জনগণের সরকার ব্যবস্থা করতে চাই। তাহলে দেশে উন্নয়নের ধারা চালু হবে। ’

জাতীয় পার্টির প্রধান বলেন, ‘দেশে যে নির্বাচনই হোক না কেন, সব নির্বাচনই বিতর্কিত। কাজেই এ নির্বাচন পদ্ধতিরই পরিবর্তন করতে হবে। ’

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ