ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঢাকার বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ‘প্রথম সারির এক নেতাকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিল নামের ৩০ বছর বয়সী ওই যুবককে তারা গ্রেপ্তার করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রপের বিগ্রেড আদ্-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেপ্তার করা হয়।
কমান্ডার মুফতি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


























