spot_img

বান্দরবানে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ।

বান্দরবান  জেলার নাইক্ষংছড়িতে রোহিঙ্গাগাদের ত্রাণবাহি ট্রাক খাদে পড়ে ৯ জন শ্রমিক নিহত ও ১২জন গুরুতর আহত হয়েছে।

পুলিশ এবং উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া রেডক্রিসেন্টের ২টি ট্রাক কালভার্ট ভেঙে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের নাইক্ষ্যাংছড়ি উপজেলা ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারওয়ার কামাল এবং সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারওয়ার কামাল ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক আজম খান জানান, বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যাংছড়ি উপজেলা সদর থেকে সীমান্তের দুর্গম এলাকা বড়ছন খোলায় রোহিংগাদের জন্যে রেডক্রিসেন্টের ২টি ট্রাকবোঝাই ত্রাণ যাচ্ছিল। পথে ত্রাণ ও শ্রমিকবাহী ২টি ট্রাক নাইক্ষ্যাংছড়ি-চাকডালা সড়কের বিছামারা-আমতলী এলাকায় একটি কালভার্ট ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৬জন শ্রমিক এবং পরে নাইক্ষ্যাংছড়ি উপজেলা হাসপাতালে নেয়ার পর আরও ৩জন শ্রমিক মারা যায়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা অপর ১২জন শ্রমিক গুরুতর আহন হন। আহত শ্রমিকদের নাইক্ষ্যাংছড়ি ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইক্ষংছড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা তোহিদ কবির জানান, হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ি উপজেলা সদরের বাসিন্দা।

নিহত শ্রমিকরা হচ্ছেন- সুরত আলম (৩৫), আবদুল্লাহ (১৮), মোহাম্মদ আবদুল (১৬), সৈয়দুল আমিন (২৬), জলিল আহমদ (৪০),আবদুল মাবুদ (৪০),মামুনুল হাকিম (১৯),সুদর্শন বড়–য়া (৪৮) এবং সুলতান আহম (৪২)।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিহত ৯ জনের পরিবারকে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা করে তাৎক্ষণিকভাবে দেয়া হয়েছে।

আহত ১২ জনের পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ