spot_img

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালিত

আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ  ,

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

জাতির জনক শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ধানমন্ডীর ৩২ নম্বর বাড়ীতে নির্মম ভাবে হত্যা করে কিছু বিপথগামী সেনাসদস্য। জাতীর জনকের আজ ৪২তম শাহাদাৎ বার্ষিকী।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন যথাযথ মর্যাদায় দিনটি পালন করে।

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পাড়ায় মহল্লায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন কোরানখানী, দোয়া ও গণভোজের আয়োজন করে।

মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রর্থনা করা হয়। জেলার সকল উপজেলায়, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী অফিস যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয় ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ