spot_img

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মহিলা আওয়ামী লীগের মিলাদে প্রধানমন্ত্রীর যোগদান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ প্রধানমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এবং মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরা মিলাদে যোগ দেন।

মিলাদে ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মিলাদে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেও মোনাজাত করা হয়।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ