রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর কৈডোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী খান। এতে সভাপতিত্ব করেন উত্তর কৈডোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী রতীন্দ্রচন্দ্র (চানু)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন উত্তর কৈডোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান তার বক্তব্যে বলেন, যার জন্ম না হলে আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে লক্ষ জনতা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে এদেশ স্বাধীনতা লাভ করে।
শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী। তোমরা আগামীর ভবিষ্যৎ। এদেশের সঠিক ইতিহাস জানতে হবে তোমাদের। বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য প্রতি বছর বছরের শুরুতেই তোমাদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। এটিও ছিল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।


























