spot_img

মুশফিককে নিয়ে আপত্তিকর মন্তব্যে বুলুর দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আওয়াল চৌধুরী জানান, মুশফিককে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে কিছু বলেননি তিনি।

“ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে হঠাৎ যখন শুনলাম মুশফিক চলে যাবে, তখন আমার খারাপ লাগলো, যে আমাকে না বলে যাবে। তখন হিট অব দ্য মোমেন্টে ওইটা বলে ফেলছি। আমি ওভাবে উদ্দেশ্য করে বলিনি। বুঝিনি মুশফিক ব্যথা পাবে। এটা নিয়ে আমিও দুঃখিত।”

আওয়াল চৌধুরীর দাবি, বিসিবি পরিচালক হিসেবে নয়, ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে মুশফিক সম্পর্কে বলছিলেন তিনি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মলি­ক বলেন, ‘মুশফিক সম্পর্কে বরিশালের মালিকের কথায় দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা বরিশালের মালিককে একটা চিঠি দিয়েছিলাম। তিনি উত্তর দিয়েছেন। পরে আমরা মুশফিকের সঙ্গেও বসেছি।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন। মুশফিকও বিষয়টি স্পোর্টিংলি নিয়েছে। এ ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে। সবাই সচেতন হলে এমন ভুল বোঝাবুঝি হয়তো আর হবে না।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ