spot_img

‘সেরা বাঙালী’ পুরস্কার নিতে কলকাতায় মাশরাফি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

 

মাশরাফী বিন মুৃর্তজা । একজন খেলোয়াড় , একজন আদর্শ নেতা , একজন খাঁটি বাঙালি । সর্বগুণে গুণান্বিত একজন মানুষ ।  তার নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার তারই অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেন টাইগাররা। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেমিতে খেলার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। তারই স্বীকৃতি পেলেন নড়াইল এক্সপ্রেস। ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’- এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফী। শনিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এজন্য শুক্রবার বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা মাঠে অনুশীলনের ফাঁকে মাশরাফি বিন মুৃর্তজা বলেন, এমন পুরস্কার কাজের ক্ষেত্রে মনোযোগ উদ্দীপনা বাড়ায়। কলকাতায় পুরস্কারগ্রহণ শেষে আগামী মঙ্গলবার দেশে ফেরার কথা মাশরাফির। সেরা বাঙালী পুরস্কারে ভুষিত হওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০৭-এ এমন গৌরব কুড়ান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আর ২০১২তে এ পুরস্কারে ভূষিত হন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ