ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে।
বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ কাবুলে অবতরণের আধা ঘণ্টা পর ছয়টি রকেট ও বেশ কয়েকটি রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়।
বুধবারের এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ‘দুর্ঘটনাবশত’ বেসামরিক লোকজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এরপর নিকটবর্তী একটি বাড়িতে অবস্থান নিয়ে দিনের প্রায় অধিকাংশ সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যায় তারা।
জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট (আইএস), উভয়ই হামলার দায় স্বীকার করেছে।
ফক্স নিউজ জানায়, ম্যাটিস বিমানবন্দরে পৌঁছানোর আধা ঘণ্টা পরই বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের কাছে ৪০-৪৫টি রকেট ও রকেটচালিত গ্রেনেড ছোড়া হয়।
ম্যাটিস ইতিমধ্যে হেলিকপ্টারে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে একটি বৈঠকের জন্য বিমানবন্দর ত্যাগ করেন।
সফরে ম্যাটিস মঙ্গলবার ভারতে কাটানোর পর বুধবার সকালে কাবুল পৌঁছান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে নতুন নীতি ঘোষণার পর এ প্রথম দেশটি সফর করছেন তার মন্ত্রিসভার কোনো সদস্য।


























