spot_img

কষ্টের জয় বার্সেলোনার

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

স্পোর্টিংয়ের মাঠে মেসি-সুয়ারেজরা তাদের সেরা খেলার ধারে কাছেও খেলতে পারেননি। তারপরে চ্যাম্পিয়ন্স লিগে সেবাস্তিয়ান কোটসের আত্মঘাতী গোলে পর্তুগালের লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে থেকে ১-০ গোলের জয় নিয়েই ফিরেছে বার্সা।

বুধবার রাতে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে থাকলেও ভালো কোনো আক্রমণ তৈরি করতে পারেনি বার্সেলোনা। অবশেষে ২৮তম মিনিটে আসে বড় সুযোগ। সের্হি রবের্তোর কাছ থেকে বল পেয়ে লুইস সুয়ারেস কাছের পোস্ট দিয়ে শট নিয়েছিলেন। গোলরক্ষক রুই পাত্রিসিওর দৃঢ়তায় গোল হয়নি। পরক্ষণেই সুয়ারেস ক্রস বাড়িয়েছিলেন লিওনেল মেসিকে। কিন্তু আর্জেন্টিনার ফরোয়ার্ডের হেডে বল যায় সোজা গোলরক্ষকের কাছে।

অবশেষে আত্মঘাতী গোলে ৪৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে বল জটলার মধ্যে থাকা সুয়ারেসের মাথায় লেগে যাচ্ছিল গোলের উল্টো দিকে।কিন্তু ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়াতেসের গায়ে লেগে তা জালে ঢুকে যায়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল প্রথম ম্যাচে ৩-০ গোলে ইউভেন্তুসকে হারানো বার্সেলোনা।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল প্রথম ম্যাচে ৩-০ গোলে ইউভেন্তুসকে হারানো বার্সেলোনা।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ