spot_img

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

আব্দুল কাদের চৌধুরী,  ময়মনসিংহ ব্যুরো ,  জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস । গতকাল দিবসটি উপলক্ষে ময়মনসিংহ ট্যুরিজম ক্লাব(এম টি সি) ও জেলা প্রশাসন এর যৌথ বর্ণীল আয়োজনে পালিত হয়েছে।

সকাল ৯:৩০ মি: প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে,জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহ ট্যুরিজম ক্লাবের সদস্যগণ র‍্যালীতে অংশগ্রহণ করেন। সকাল ১০:০০ টায় জেলা প্রশাসক এর সন্মেলন কক্ষে পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ” টেকসই পর্যটন, উন্নয়নের হাতিয়ার” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন,ময়মনসিংহ ট্যুরিজম ক্লাবের সভাপতি মো:সফিকউল্লা, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমাণ , মূল আলোচক বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন এর সভাপতি, মোখলেসুর রহমান । আলোচকগণ টেকসই পর্যটন বিষয়ে এবং ময়মনসিংহে পর্যটনশিল্পের বিকাশে করনীয় কি, এব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

আরো বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক,ইউসফ আলী,বিভাগীয় বন কর্মকর্তা,সাইদুর রশীদ, সিভিল সার্জন, ডা:এ,কে,এম আবদুর রব এবং এম টি সি র সহ সভাপতি, ডা:ফজলুল হক পাঠান, ইমদাদুল হক সেলিম ও সাধারন সম্পাদক, খন্দকার শরীফ উদ্দিন,সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন,ইয়াজদানী কোরায়শী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ