spot_img

মানুষের পাশে ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

রবিউল হাসান লায়ন, জামালপুর ,

জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

বন্যায় কবলিত মেলান্দহ উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ শে আগষ্ট মানুষের পাশে ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানুষের পাশে ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাকসুদুর রহমান রাসেল। এতে সভাপতিত্ব করেন, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানুষের পাশে ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এমারত, নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাচ্চু, কো-অর্ডিনেটর সবুজ রঞ্জন দে, সদস্য আবুল খায়ের, জাকির হোসেন বাবলু, মানিক, ইউপি সদস্য মতিউর রহমান, লুৎফর রহমান, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার (সাংবাদিক) এম.এ রফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হাসান লায়ন, বিজয় টিভির সাংবাদিক জুয়েল রানা প্রমুখ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মানুষের পাশে ফাউন্ডেশন এর সভাপতি মাকসুদুর রহমান রাসেল বলেন, জামালপুরে এই ভয়াবহ বন্যার সংবাদ আমরা পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে জানতে পেরে এই এলাকার মানুষের সহযোগিতার জন্য এসেছি। আমাদের এই ত্রাণ সামান্য হলেও এতে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, আমাদের এলাকার মানুষের কষ্টের কথা জানতে পেরে ঢাকার এই প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন, আমরা তাদের নিকট কৃতজ্ঞ। আমাদের ইউনিয়নে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে ত্রাণ বিতরণ করাও হচ্ছে। তবে সরকারের সহযোগিতার পাশাপাশি আশা করছি আমার এই ইউনিয়নের মানুষের কষ্টের কথা চিন্তা করে আরোও অনেকে এগিয়ে আসবেন এভাবেই।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও ঘোষেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম মুক্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ