spot_img

জামালপুর পৌরসভার রশিদপুরে বিএনপির ত্রাণ বিতরণ

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে রশিদপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান হোসেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় বন্যার্তদের উদ্দেশে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বন্যাদুর্গতের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে আমরা জেলা, উপজেলা ও পৌরসভায় যেসব মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় নেই প্রায় অনেক বছর ধরে। তারপরই যেটুকু সম্ভব আমরা আপনাদের কাছে ত্রাণ পৌঁছে দিবো। ওয়ারেছ আলী মামুন আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে আসেন। কিন্তু সেই ত্রাণ বন্যার্তদের কাছে পৌঁছে না। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য দেউলিয়া হয়ে গেছে। এখন তারা বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

ত্রাণবিতরণের সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মহসিন আলী ও শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সহধর্মিনী মাসুমা আরমিন মিতুসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ