spot_img

পূর্বধলায় ছিনতাইকারীর হাতে মোটরসাইকেল চালক খুন ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা) ,

জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলায় গত বৃহস্পতিবার রাতে যাত্রীবেশী ছিনতাইকারী ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩২) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে ওই রাতে কাকনের বাবা ক্বারী আবুল কাসেম (৭৫) মারা যান। নিহত কাকন মিয়া পূর্বধলা উপজেলার গায়লাপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাত দুইটার সময় কাকন মিয়া শ্যামগঞ্জ মোড় থেকে তিনজন যাত্রী নিয়ে পূর্বধলা দেওটুকোন সড়কে ছোছাউড়া ব্রিজের কাছে আসলে যাত্রীবেশী ছিনতাইকারী তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মোটরসাইকেল ফেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় কাকন মিয়াকে উদ্বার করে পূর্বধলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) অভি রঞ্জন দেব জানান, দুর্বৃত্তদের খুজেবের করতে পুলিশ তৎপর রয়েছে। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

নিহত কাকনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে আজ শুক্রবার বিকেলে পিতা ও পুত্রের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ