রবিউল হাসান লায়ন ও কাওসার আহমেদ, জামালপুর ,
জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জামালপুর থেকে সরিষাবাড়ি রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে ।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উর্ধতন উপ-সহকারী কবির হোসেন রানা, উর্ধতন উপ-সহকারী (কার্য) রেজাউল হক সহ রেলওয়ের কর্মকর্তাদের ২৪ ঘন্টার নিরলস প্রচেষ্টায় জামালপুর থেকে সরিষাবাড়ি রেল যোগাযোগ পুনঃস্থাপণ করা হয় ।


























