রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে হাসান শেখ (৪৩) নামে জেএমবির এক পলাতক আসামিকে আটক করেছে র্যাব-১৪।
গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে জেএমবির পলাতক আসামি হাসান শেখকে আটক করা হয়। হাসান শেখ ছোনটিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র।
র্যাপিড এ্যকশন ব্যাটিালিয়ান (র্যাব) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২০০৯ সালের ২৭ অক্টোবরে মামলা হবার পরেই সে আত্মগোপন করেছিল।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান জানিয়েছেন, তাকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে।


























