spot_img

মানবসেতুতে জুতা পায়ে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল

ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

স্কুল শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু রচনা করে তার ওপর দিয়ে হেঁটে যাওয়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এখতিয়ার বহির্ভূত আদালত থেকে নেওয়া জামিন বাতিল করে দেওয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
গত ৩০ জানুয়ারি সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের শরীর দিয়ে সৃষ্ট সেতুর ওপর হাস্যোজ্জ্বল মুখে হেঁটেছেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
মানবসেতুর ওপর দিয়ে একজন জনপ্রতিনিধির হাঁটার দৃশ্য ও সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় শুরু হয়।
পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ