spot_img

ঠাকুরগাঁওয়ে মান্নান খুন: ২ যুবলীগ নেতাকে জেল হাজতে প্রেরণ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় দুই যুবলীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার ১৮ জুলাই দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার মোল্লা সাইফুল ইসলাম খুনের সাথে জড়িত মুলহোতা যুবলীগ নেতা সজিব দত্ত ও তার ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে পরবর্তী ২ আগষ্ট শুনানী ধার্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে খুনের সাথে জড়িতের অভিযোগে সজিব দত্তের ভাই পিন্টু ও অভিযুক্ত শান্তের ভাই রানাকে আটক হয়ে জেল হাজতে রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিফায়াতুল মাজদার সিফাত বলেন গত সোমবার সেচ্ছাসেবকলীগ নেতা খুনের মুলহোতা যুবলীগ নেতা সজিব দত্তকে নওগাঁ থেকে ও ইন্ধনদাতা হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে ঢাকা থেকে আটক করা হয়। তাদেরকে নিয়ে এসে আদালতে উঠালে বিচারক দুইজনকে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় আর এক আসামী শান্ত পলাতক রয়েছেন।

তিনি আরো বলেন, আগামী ২ আগষ্ট পরবর্তী শুনানীতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্তের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের সাথে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এ সময় যুবলীগ নেতা সজিব দত্ত মান্নানকে পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মান্নান সজীব দত্তের বড় ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্তকে বিষয়টি অবহিত করলে তিনি তার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলে মান্নানকে শাসিয়ে সাবধান করে দেন বলে ওই সময় উপস্থিত অনেকে অভিযোগ করেছেন।

ওই ঘটনার জের ধরে যুবলীগ নেতা সজীব দত্ত গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ১২টায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে শহরের মুন্সিরহাট এলাকায় দেখতে পেলে পেছন থেকে ধারালো অস্ত্র গিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে যায়। এ সময় আব্দুল মান্নানকে বাচাঁনোর জন্য এগিয়ে এলে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মনকে সজীব দত্ত ছুরিকাঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আব্দুল মান্নান ও জুম্মনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মান্নানেক মৃত ঘোষণা করেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ