spot_img

ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

 

 

ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সচিবালয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) চাল আমদানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

হাওড়ে বন্যার পর গত কয়েক মাস ধরে দেশে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। ক্রমেই বাড়ছিল চালের দাম। এই অবস্থায় সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নেয়। ইতোমধ্যে চাল আমদানির শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এ মুহুর্তে মোটা চালের দাম কিছুটা কমেছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা জাহাজ ভিসাই ভিসিপি ৫ বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আমরা দ্রুততম সময়ের মধ্যে চাল খালাস শুরু করব। আগামী ১৮ জুলাই দ্বিতীয় চালান এবং ২২ জুলাই তৃতীয় চালানটি দেশে পৌঁছাবে বলে আমরা আশা করছি।

ভিয়েতনাম থেকে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার দরে ৫০ মেট্রিক টন সিদ্ধ চাল কিনতে খরচ পড়ছে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া ৪৩০ মার্কিন ডলার দরে দুই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানিতে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা খরচ হচ্ছে। চুক্তি অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত কম্পানি ভিনাফুড টু এই চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে এবং বাকি ৪০ শতাংশ মোংলা বন্দর দিয়ে সরবরাহ করবে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ