ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

সম্পদের হিসাব না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর মামলা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচার পতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
একই সঙ্গে সৈয়দা ইকবাল মান্দ বানুকে সম্পদের হিসাব চেয়ে নতুন করে নোটিশ দিতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।
গত বছরের ২ ফেব্রুয়ারি সম্পদের হিসাব-সংক্রান্ত দুদকের মামলা ও সম্পদের হিসাব চেয়ে পাঠানো নোটিশ বাতিল চেয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। তার পক্ষে এডভোকেট এ জে মুহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।


























