spot_img

১৬ হাজার চাল মজুদদার কালো তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

 

 

বাজারের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ না করে মজুদ করে রাখার দায়ে ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। এসব মিল মালিকদের থেকে আগামী তিন বছর চাল না কেনার সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন মন্ত্রী। চালের দাম বৃদ্ধিসহ বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাজারে চালের মূল্য বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে অসাধু ব্যবসায়ীরা মজুদ করেছিল। হাওর অঞ্চলে বন্যা হওয়ার পর থেকেই তারা মজুদ শুরু করেছিল। আমরা যে (বোরোর) ক্রয়মূল্য ৩৪ টাকা দিয়েছিলাম, বাজারের দামের সঙ্গে এর বিরাট ফারাক ছিল। যার ফলশ্রুতিতে আমরা (বোরো) সংগ্রহ করতে পারিনি।

মন্ত্রী বলেন, বাজারে চালের দাম বৃদ্ধির জন্য কতিপয় অসাধু মিল মালিক দায়ী। এ ধরনের ১৬ হাজার মিল মালিককে চিহ্নিত করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী তিন বছর তাদের কাছ থেকে চাল কিনবে না সরকার।

তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের মধ্যে ভিয়েতনাম থেকে এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে। আর এক লাখ ৪০ হাজার মেট্রিক টন আসবে আগস্টের মধ্যে।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ