চট্টগ্রাম ব্যুরো , জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার সকালে ২৭ হাজার মেট্রিকটন চাল নিয়ে ‘এমভি প্যাক্স’ জাহাজ বহির্নোঙরে পৌঁছায়।
এর আগে গত বৃহস্পতিবার ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিকটন চাল নিয়ে প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বন্দর সূত্র জানায়, কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বহির্নোঙরে জাহাজটি থেকে কিছু চাল খালাস করা হবে। পরে জেটিতে প্রবেশ করবে জাহাজটি।
সূত্র জানায়, এমভি ভিসাদ নামের এই জাহাজটি এখনো বহির্নোঙরে রয়েছে। এটি থেকে ছোট লাইটারেজ জাহাজের মাধ্যমে চাল খালাসের কাজ চলছে। আড়াই হাজার টন চাল খালাসের পর জাহাজটি মঙ্গলবার জেটিতে প্রবেশ করবে।
বাংলাদেশ সরকারি পর্যায়ে ভিয়েতনাম থেকে যে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করছে, তার মধ্যে দুই চালানে মোট ৪৭ হাজার মেট্রিক টন দেশে পৌঁছাল।


























