spot_img

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

খুলনা ব্যুরো ,  জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

 

খুলনায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

গতকাল রবিবার গভীর রাতে সদর থানার রেলওয়ে প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহানগরীর সোনাডাঙ্গা থানার নূরনগর মন্নুজান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বাবু ওরফে গুড্ডু বাবু (৩০) ও আল মাহমুদ (২৪)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, রাতে ওই এলাকায় অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও মাহমুদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকা তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউণ্ড গুলি, ২টি চাপাতি, একটি ছোরা ও ২টি রামদা উদ্ধার করা হয়।
অপরদিকে নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের অভিযানে নূরনগর এলাকায় ইয়াসিন আরাফাত নামে অপর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দেশীয় একটি পাইপগান ও এক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, নগরীর নূরনগর এলাকায় ভোর রাতে পৃথক অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এরপর পুলিশ অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ ৬টি মামলা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ