spot_img

ভারতে গুজব আতঙ্কে পদপিষ্টে হয়ে ২২ জনের মৃত্যু, আহত ৩০

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

উৎসবের মৌসুমে ভারতের মুম্বাইয়ে গুজব আতঙ্ক৷ আগুনের গুজব এলফিনস্টোন রেল স্টেশনে৷ গুজবে যাত্রীদের মধ্যে শুরু হয় তুমুল বিশৃঙ্খলা৷শুরু হয় হুড়োহুড়ি ৷ রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু৷ ঘটনায় আহত ৩৫৷ আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ৷ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেল পুলিশের কর্তারা৷দুর্ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার৷পাশাপাশি, দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ বহন করে রাজ্য সরকার৷এদিনের এই ঘটনার দুঃখপ্রকাশ করে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন৷

জানা গিয়েছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সকাল থেকে এই এলাকায় ভারী বৃষ্টির কারণে ওভারব্রিজের ওপর আশ্রয় নিয়েছিলেন অনেকে। স্থানীয় সূত্রে খবর, হঠাত্‍ই শর্ট সার্কিট হয়েছে বলে গুজব ছড়ায়। আর তারপরেই শুরু হয় বিশৃঙ্খলা।

যাত্রীদের অভিযোগ, এলফিনস্টোন রেল স্টেশনের গুরুত্বপূর্ণ ওভার ব্রিজটি সংকীর্ণ থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে৷ যাত্রীরা জানিয়েছেন, অফিস টাইমে ভারী বৃষ্টির কারণে ওভারব্রিজের ওপর আশ্রয় নিয়েছিলেন অনেকে। প্রায় হাজার দু’য়েক যাত্রী ঠাসাঠাসি ভাবে দাঁড়িয়ে ছিলেন৷ অভিযোগ, ব্রিজের উপর থেকে হঠাৎ চাপ শুরু হয়৷ মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব৷ যাত্রীদের অভিযোগ, রেল কর্মীদের চূড়ান্ত ফাঁকিবাজির কারণে দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল গুরুত্বপূর্ণ এই ব্রিজটি৷ সংকীর্ণ ব্রিজটি প্রশস্ত করার কোনও উদ্যোগ নেয়নি রেল৷ এমনকী, জংশন স্টেশনে পর্যাপ্ত ছাউনিও ছিল না৷ ফলে, বৃষ্টি থেকে বাঁচতে ওভার ব্রিজে আশ্রয় নিয়েছিলেন যাত্রীরা৷ আর তাতেই ঘটে বিপত্তি৷

তবে, এদিনের এই দুর্ঘটনার পেছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট করতে পারেনি রেল পুলিশ৷ মুম্বাই পুলিশ কমিশনার নিকটে কোশিক জানিয়েছেন, এদিনের এই দুর্ঘটনার পেছনে কোনও নাশকতা আছি কীনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ গুরুত্বপূর্ণ রেল স্টেশনে কীভাবে আগুনের গুজব ছড়িয়ে পড়ল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ