spot_img

নীলফামারীতে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

জেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বাড়ির মালিক এনামুল হকের (৪২) মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতএনামুল ওই গ্রামেরনুর ইসলামের ছেলে এবং সে একজন সার ও কীটনাশক ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, সকালে ওই গ্রামের এরামুলের বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়। এসময় আগুন নেভানোর চেষ্টা এবং ঘরে রক্ষিত মালামাল বের করতে গিয়ে ঘরের ভেতরে অগ্নিদদ্ধ হয়ে মারা যায় এনামুল।

নীলফামারী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো গেলেও বাড়ির মালিক এনামুল হককে বাঁচানো সম্ভব হয়নি। অগ্নিকা-ে ৬টি বসত ঘর ও ১টি রান্না ঘর পুড়ে ছাই হয়।

কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী জানান, নিহত এনামুল সার ও কীটনাশক ব্যবসা করতো। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ