spot_img

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরের আগে পূর্বাঞ্চল ১৭ নম্বর রোড়ের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ১৭ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ভবনে কাজ করার সময় অস্থায়ী লিফট ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর মারা যায় আরেকজন।
তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি জানান, থানার মোবাইল টিম ঘটনাস্থলে আছেন। তারা ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ