spot_img

বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য অবমাননাকর: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব বিচারপতির সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিলের রায় হয়েছে। এই বিষয়ে প্রশ্ন তোলে, যে ভাষায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কথা বলেছেন, তাতে মনে হয় না যে তার বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল।

তিনি বলেন, রায় নিয়ে প্রশ্ন তোলা আদালত অবমাননা এবং প্রধান বিচারপতিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সংবিধান লঙ্ঘনের শামিল।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

বিচারপতি শামসুদ্দিন বলেন, “উনি মাত্র ২৫ দিন সময়ের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, এটা ইমপসিবল, এটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়।
বিচারপতি শামসুদ্দিন বিচারপতি সিনহাকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার কর না, এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই।”
ফখরুল বলেন, আদালত নিয়ে এবং প্রধান বিচারপতিকে যে ভাষায় তিনি (মানিক) যা বলেছেন, তা স্পষ্টত আদালত অবমাননা এবং সংবিধান লঙ্ঘনের শামিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ