spot_img

কাশ্মীরে জঙ্গি হামলায় সেনা-পুলিশ সদস্যসহ নিহত ১১

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

কাশ্মিরের পুলওয়ামা শহরে পুলিশ কমপ্লেক্সে শনিবার জঙ্গিদের আত্মঘাতী হামলায় আটজন নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হন। পরে পাল্টা গুলি চালালে তিন জঙ্গির মৃত্যু হয় বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান।

 এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রীনগর থেকে ২৫ কিলোমিটার দূরে পুলওয়ামা শহরের কাশ্মির পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ঘাঁটিতে শনিবার ভোরে জঙ্গিরা হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর বুঝে ওঠার আগেই জঙ্গিরা গ্রেনেড ছুড়ে এবং নির্বিচারে গুলি চালায়।
ক্যাম্পের আবাসিক ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয়। গোলাগুলি বন্ধের কথা উল্লেখ করে কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনী তিনজন সন্ত্রাসীকে হত্যা করে। এদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মুনির খান জানিয়েছেন, নিহত জঙ্গিদের এখনও সনাক্ত করা যায়নি।
তবে জঙ্গিরা পাকিস্তানি। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ।জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর আরও কয়েকটি দল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ