ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ আগষ্ট, ২০১৭ ।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করতে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপে পড়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টাইগাররা।
তবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যাটে সেই চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে স্বাগতিকরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। তামিম ৩৬ এবং সাকিব ৫০ রান নিয়ে ব্যাট করছেন।
রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দেন ওপেনার সৌম্য সরকার।দুটি বাউন্ডারির সাহায্যে তিনি ৮ রান করেন। কমিন্সের প্রথম ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন এই তরুণ ওপেনার।
চতুর্থ ওভারে আবারো বল হাতে আসেন কমিন্স। যথারীতি তার করা পঞ্চম বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দেন ইমরুল কায়েস (০)। পরের বলেই সেই ওয়েডের গ্লাভসবন্দি হয়ে কমিন্সের তৃতীয় শিকার হন সাব্বির রহমান (০)।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।


























