মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এ মত বিনিময় সভার আয়োজন করে।
মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কর্মসূচী ঘোষণা ও মত বিনিময় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ,সাংবাদিক সফিউল আলম কায়সার, সাংবাদিক মশিউর রহমান, সংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক জুলফিকার আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় মৎস্য কর্মকর্তা মৎস্যসপ্তাহ উদযাপনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


























