spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাল্যবিবাহ প্রতিরোধে ডাটাবেজ প্রকল্পের শুভ উদ্বোধন

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্টুডেন্ট ডাটাবেজ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকল্পের শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আ: আওয়ালের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নানের সঞ্চালনায় বাল্যবিবাহ প্রতিরোধে মূল্যবান বক্তব্য প্রদান করেন প্রধান মন্ত্রীর কার্যালয় এটুআই (ইনোভেশন) এর পরিচালক ও যুগ্ন সচিব মোস্তাফিজুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্য ব্রর্ত গুহ, ঠাকুরগাঁও এএসপি সার্কেল হাসিবুল আলম,  জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক  প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,  প্রমুখ।

এ সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পরিদর্শক মিজানুর রহমান, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি আকরাম আলী, পাড়িয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, চারোল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমামগণ, কাজী রেজিষ্ট্রার, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ