ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে বাংলাদেশের অবস্থানের কথা জানানো হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর ওপর রোহিঙ্গা জঙ্গিদের কথিত হামলা এবং সরকারি বাহিনীর উপর পাল্টা হামলায় ৮৯ জন নিহত হওয়ার পর রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।
মিয়ানমারের সঙ্গে সীমান্তে কড়া নজরদারী করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে অনুপ্রবেশের সময় বিভিন্ন স্থানে অন্তত এক হাজার রোহিঙ্গাকে বাধা দেয়া হয়। ৭৩ জনকে ফেরত পাঠানো হয় মিয়ানমারে।
এসবের মধ্যে শনিবার বান্দরবানের তুমরো সীমান্তে বিজিবি ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুঁড়ে মিয়ানমারের বর্ডার গার্ড-বিজিপি।এ সমস্ত সংঘর্ষের ফলে প্রাণ বাঁচাতে বিপুল হারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে।
একই সঙ্গে রোহিঙ্গাদের ‘বাঙ্গালি মুসলিম’ বলায় তার প্রতিবাদও জানায় ঢাকা।


























