গাজীপুর প্রতিনিধি, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

গাজীপুর কালিয়াকৈরে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। দুর্ঘটনার পরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে।
রাজশাহী-জয়দেবপুর রেললাইনের বক্তারপুর নামক স্থানে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে দুপুর আড়াইটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহতরা হলেন পিকআপের চালক ও তার সহকারী বলে জানা গেছে।
শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


























