spot_img

টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাত, জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

ঘূর্ণিঝড় হার্ভে শুক্রবার রাতে টেক্সাসের উপসাগরীয় উপকূলে আঘাত হেনেছে। খবর এএফপি’র।

ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণের কারণে আকস্মিকভাবে বড় ধরনের বন্যা হতে পারে বলে মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।

জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, স্থানীয় সময় রাত ১০টায় (গ্রিনিচ মান সময় শনিবার ০৩০০টা) রকপোর্ট শহরের কাছে হার্ভি প্রচন্ড বেগে আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল (২১৫ কিলোমিটার) বেগে এটি উপকূলে আছড়ে পড়ে। হার্ভি উপকূলে আঘাত হানার আগে ৪ ক্যাটাগরির সামুদ্রিক ঝড়ে পরিণত হয়।

পরবর্তিতে যা ঘন্টায় ২১৫ কিলোমিটার গতিতে আঘাত হানে । ২০৯ থেকে  ২৫১ কিলোমিটার গতিতে ঝূর্ণিঝড় আঘাত হানতে তাকে চতুর্থ স্টেজের ঘুর্ণিঝড় বলা হয়।

যুক্তরাষ্ট্রের বিগত ১২ বছরের মধ্যে এ ঘূর্ণিঝড় সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন টেকসাসের গভর্নর গ্রেগ এ্যাবোট।

ঘূর্ণিঝর আঘাত হানার পর ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টেকসাসেস গভর্নর এ্যাবোট বলেন, ঘূর্ণিঝড়টি মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। বর্তমানে সেখানে নিরাপত্তা বাহিনীর প্রায় ১ হাজার সদস্য কাজ করছে।

 

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ